1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 1:02 am
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইতি নামে এক কিশোরী আহত.

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 67 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৫) নামে এক কিশোরী আহত হয়েছেন। আজ শুক্রবার ৩ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত গুলি ছুঁড়লে ইতি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ইতি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

কে বা কারা এই হামলার সাথে জড়িত এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ঘটনার পর পশ্চিম রূপসা বেড়িবাঁধ ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলেন, বেড়িবাঁধ এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com