1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 11:50 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুনর্নির্মাণে সহায়তা

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 26 Time View

শহিদুল ইসলাম: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায় পরিবারের গৃহ পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে, নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছা. জাহানারা বেগমের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়। পাশাপাশি ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য নির্মাণসামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে আর্থিক অনুদান দেওয়া হয়। জোন কমান্ডার নিজ হাতে ভুক্তভোগীর কাছে এ সহায়তা তুলে দেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com