1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 11:50 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

নওগাঁর রানীনগর থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 60 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মঙ্গলবার (৩০ জুন) রানীনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

এ সময় পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার, ওয়ারেন্ট তামিল এবং মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি রানীনগর থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করেন। এ সময় রানীনগর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com