1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 21, 2026, 9:26 am
Title :
বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার মুন্সিগঞ্জে বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশুপার্ক পরিদর্শনে নতুন ইউএনও, সংস্কারের আশ্বাস দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত

সিলেটে নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে রাজপথে দুই মন্ত্রী, বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মোঃ মোজাম্মেল হক
  • Update Time : Friday, November 20, 2026
  • 5 Time View

মোঃ মোজাম্মেল হক, ক্রাইম রিপোর্টার:-

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সিলেটের রাজপথে একসঙ্গে নামলেন সরকারের দুই মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে তাঁরা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই। দলটি এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই; বরং অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ তৈরি করেছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, রয়েছে শুধু সন্ত্রাস।

অগ্নিসন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। নাশকতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সিলেটের রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিবাদী শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবে প্রতিহত করা হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com