1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 21, 2026, 9:17 am
Title :
বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার মুন্সিগঞ্জে বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশুপার্ক পরিদর্শনে নতুন ইউএনও, সংস্কারের আশ্বাস দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত

নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে: তালিকা প্রকাশ

খ ম জায়েদ হোসেন
  • Update Time : Friday, November 20, 2026
  • 11 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত দাপ্তরিক তফসিল / কর্ম-পরিকল্পনা অনুযায়ী তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৭ সালের ২৯ এপ্রিল, বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউপি নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন পর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান থেকে হাট-বাজার — সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা।
নাসিরনগর উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন রয়েছে — চাপরতলা, বুড়িশ্বর, গোয়ালনগর, ধরমন্ডল, ফান্দাউক, গোকর্ণ, হরিপুর, কুন্ডা, পূর্বভাগ, ভলাকুট, নাসিরনগর সদর, চাতলপাড় ও গুনিয়াউক। এই ১৩টি ইউনিয়নেই একযোগে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ভোট হবে বলে আশা করছেন
স্থানীয় ভোটাররা বলছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হয়রানিমুক্ত পরিষদ সেবা — এসব বিষয়কেই তারা এবার ভোটের মাপকাঠি হিসেবে দেখছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত তফসিল ও ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা পাওয়ার পরই নাসিরনগরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। তফসিল ঘোষণার ৩৮ থেকে ৪৫ দিন আগে তা জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচেতন মহলের প্রত্যাশা, এবারের ইউপি নির্বাচন নাসিরনগরে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন,সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবার দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com