1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:28 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের

বাবলু বড়ুয়া
  • Update Time : Thursday, November 12, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক বাবলু বড়ুয়া চট্টগ্রাম থেকে

বিডব্লিউটিসিসি’র ছাড়পত্র ছাড়া লাইটার জাহাজ পরিচালনার দায় শ্রমিকদের ওপর চাপানোর প্রতিবাদ

বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

সংগঠনটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে নৌপরিবহন অধিদপ্তর। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত স্মারক নম্বর ১৮.১৭,০০০০,০০০,১৫,০৭,০০০১.২৪.১০৮৭-এর মাধ্যমে যোগ্যতা সনদধারী মাস্টারদের পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ অনুযায়ী বিডব্লিউটিসিসি’র ছাড়পত্রবিহীন লাইটার জাহাজে পণ্য পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে তাঁদের সনদ স্থগিত বা বাতিলের কথাও উল্লেখ করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ শতভাগ বাস্তবায়নের পক্ষে জাহাজী শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। তবে এ নীতিমালা কার্যকর করতে হলে জাহাজ বুকিংয়ের সঙ্গে জড়িত লোকাল এজেন্ট এবং নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত জাহাজ মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু মালিকের নির্দেশ পালন করতে বাধ্য মাস্টারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে নীতিমালা বাস্তবায়নের পরিবর্তে একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে নৌশ্রমিকদের হয়রানির সুযোগ তৈরি হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মাস্টারদের সামনে এখন বড় প্রশ্ন—তাঁরা সনদ রক্ষা করবেন, নাকি চাকরি বাঁচাবেন? মালিকের নির্দেশ পালন করতে বাধ্য শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে নীতিমালা অকার্যকর করার উদ্দেশ্যে বিডব্লিউটিসিসি’র ছাড়পত্র ছাড়া পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজ মালিক, অতিমুনাফালোভী পণ্যের এজেন্ট ও লোকাল এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট জাহাজের লাইসেন্স ও সার্ভে রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নৌপরিবহন অধিদপ্তরকে ব্যবহার করে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিলের হুমকি দেওয়া এবং নৌ-সেক্টরে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে শ্রমিক নেতা পরিচয়ধারী সিরিয়াল বাণিজ্যে জড়িত ব্যক্তি ও অতিমুনাফালোভী মালিক শ্রেণির একটি অসাধু চক্র। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

যৌথ বিবৃতিতে অবিলম্বে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নিয়মে তাঁদের চাকরি করার সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। একই সঙ্গে পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ শতভাগ বাস্তবায়নে দায়ী মালিক ও এজেন্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com