1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:28 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক

মোঃ সোহেল রানা বিজয়
  • Update Time : Thursday, November 12, 2026
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ সোহেল রানা বিজয়

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর গ্রামে হায়েনাসদৃশ অজ্ঞাত একটি বন্য প্রাণীর আক্রমণে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে আলমপুর মধ্যপাড়া এলাকায় রহস্যময় প্রাণীটির বিচরণ দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাণীটির আকৃতি ও শারীরিক গঠন সাধারণ শিয়ালের মতো নয়; বরং অনেকটা হায়েনার মতো দেখতে। এ কারণে স্থানীয়দের কেউ কেউ এটিকে হায়েনা বলে ধারণা করছেন। তবে প্রাণীটি প্রকৃতপক্ষে শিয়াল, হায়েনা নাকি অন্য কোনো প্রজাতির বন্য প্রাণী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসী জানান, প্রাণীটি হঠাৎ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে এবং এর কামড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাণীটির ভয়ে বিশেষ করে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। শিশুদের বাইরে চলাফেরা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বয়স্কদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন পরিবারগুলো।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কোনো অচেনা বা সন্দেহজনক বন্য প্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কোনোভাবেই প্রাণীটিকে ধরার বা তাড়া করার চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ওই প্রাণীর কামড় বা আঁচড়ে কেউ আহত হলে দ্রুত ক্ষতস্থানটি সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দেরি না করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও চিকিৎসা নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিনও গ্রহণ করতে হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন, বন বিভাগ ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে প্রাণীটির পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। যাতে নতুন করে কেউ আক্রান্ত না হন এবং গ্রামবাসীর মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com