
বিশেষ প্রতিনিধি : সিহাব আলম সম্রাট
বিসিএস প্রশাসন একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজিত দুই সপ্তাহব্যাপী ৫৬তম ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শিবু দাস। তাঁর এ অসাধারণ সাফল্যে প্রশাসনিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সহকর্মীসহ বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট অতিথিরা শিবু দাসের এ কৃতিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিসিএস প্রশাসন একাডেমি নিয়মিত এ ধরনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
এ প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন শিবু দাসের কর্মনিষ্ঠা, মেধা ও পেশাগত দক্ষতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর এ অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply