1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:37 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

কালীগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডাঃ মোঃ শাহীন মিয়া
  • Update Time : Thursday, November 12, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক: ডাঃ মোঃ শাহীন মিয়া

গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ইউনিয়নের পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খাঁন (জয়), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন নাসিম ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদসহ অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডাক্তার আলী হোসেন, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হারুন রশীদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ জাহান, ওয়ার্ড যুবদল নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. লিটন মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় পাগলা বাবুর্চী রেস্টুরেন্ট, গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট ও পিজ্জা স্টুডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত বসে সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনা করছেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com