1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:08 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

টাঙ্গাইলের শহীদ এম. হুমায়ুন কবিরের নামে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজের নামকরণ

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কৃতি সন্তান শহীদ এম. হুমায়ুন কবিরের নাম স্মরণীয় করে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজের নামকরণ করা হয়েছে তাঁর নামে। দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনে অসীম সাহসিকতা এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁর নাম ধারণ করছে কোস্ট গার্ডের এই জাহাজ।

শহীদ এম. হুমায়ুন কবির বাংলাদেশ নৌবাহিনীর ৯০ আলফা ব্যাচের একজন গর্বিত সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে। তাঁর বাবার নাম মরহুম হাতেম আলী।

জানা যায়, দেশসেবার অদম্য প্রত্যয় নিয়ে ১৯৯০ সালের ৬ জানুয়ারি তিনি বাংলাদেশ নৌবাহিনীর সিগন্যাল শাখায় নাবিক হিসেবে যোগদান করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি উচ্চশিক্ষা অব্যাহত রাখেন। ২০০২ সালে সরকারি তিতুমীর কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (ডিগ্রি) অর্জন করেন।

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, স্থাপনা ও জাহাজে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে প্রেষণে বাংলাদেশ কোস্ট গার্ডে পদায়ন করা হয়। সেখানে তিনি সিজিএস মোংলায় দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর কর্মজীবনের অন্যতম স্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয় ২০০৬ সালের ১ ডিসেম্বর। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের ১৪টি দলের সদস্যদের নিয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে একটি চৌকস দল বিশেষ গোপন অভিযান পরিচালনা করে। এম. হুমায়ুন কবিরও ওই অভিযানে অংশগ্রহণ করেন।

অসাধারণ সাহসিকতা, কৌশলগত দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দলটি অভিযান সফলভাবে সম্পন্ন করে। এ সময় জলদস্যুদের একাধিক দলের প্রধানসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানকারী দল।

তবে সফল অভিযান শেষে ফেরার পথে দলটি পুনরায় সশস্ত্র জলদস্যুদের অতর্কিত আক্রমণের শিকার হয়। সেই সংকটময় মুহূর্তে নিজের জীবন রক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়ে নিরাপদে সরে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এম. হুমায়ুন কবির দায়িত্ব ও কর্তব্যের স্থান ত্যাগ করেননি। বরং জীবনের ঝুঁকি উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে আক্রমণকারীদের মোকাবিলা করেন এবং জলদস্যুদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন।

দেশ ও পেশাগত দায়িত্ব পালনে অবিচল থেকে শেষ পর্যন্ত কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণ করেন তিনি। ২০০৬ সালের ৪ ডিসেম্বর মোংলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় নিজ গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

শহীদ এম. হুমায়ুন কবিরের এই আত্মত্যাগ বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তাঁর নামে কোস্ট গার্ডের জাহাজের নামকরণ নতুন প্রজন্মের কাছে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার স্মারক হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী সারমিন আক্তার এবং দুই পুত্র শাইয়িন কবির ও সাকিবুল কবিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর সহধর্মিণী প্রথমে গৃহিণী হিসেবে সংসারের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে বিএনএস উপশমে ক্যাজুয়াল মিডওয়াইফ হিসেবে কর্মরত আছেন।

শহীদ এম. হুমায়ুন কবিরের মতো দেশপ্রেমিক ও কর্তব্যনিষ্ঠ মানুষের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com