1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:08 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

নড়াইলে তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

উজ্জ্বল রায়
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 55 Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে টানা চার দিন বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার মো. আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব (৪০) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গত ৪ নভেম্বর বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তাঁর ভাইয়ের পরিচিত আল আমিন শেখ ওরফে সাব্বিরকে ফোন করে সমস্যার কথা জানান। সাব্বির তাঁকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাঁকে সদর উপজেলার একটি গ্রামের অপর আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, ওই বাড়িতে একটি কক্ষে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন আল আমিন ওরফে সাব্বির। পরদিন ৫ নভেম্বর রাতে তাঁকে নূরনবী মোল্যার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেও একটি কক্ষে আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ৬ নভেম্বর রাতে তাঁকে আবার বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে পুনরায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় আসামিরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখেন।

পরে ৭ নভেম্বর ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তাঁর ভাইকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে ভাই ও পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে বের করে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ১০ নভেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে ১ নম্বর আসামিকে এবং পরে মধ্যরাতে নূরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি, নড়াইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com