1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:45 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের না ধরার আবদার সিভিল সার্জনের,জেলাজুড়ে সমালোচনা

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Monday, November 9, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ বক্তব্য দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুই দিন ধরে সামাজিক ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি আলোচনায় এলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’

তাঁর এমন বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগতাড়িত হয়ে এ ধরনের কথা না বলার জন্য তাঁকে অনুরোধ করেন বলে জানা গেছে।

এদিকে, সিভিল সার্জনের এমন বক্তব্যের সমালোচনা করেছেন রেলওয়ে নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

রেলওয়ে নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য ট্রেইন’-এর অ্যাডমিন সোহেল রানা ভূঁইয়া ঢাকা মেইলকে বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি এবং টিকিট কালোবাজারি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানা সত্ত্বেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা বলেন, তা বোধগম্য নয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী ঢাকা মেইলকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে সরকারি একজন কর্মকর্তার আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন বক্তব্য তাঁদের শঙ্কিত করেছে। তাঁর মতে, এ ধরনের বক্তব্য আইনগতভাবে অপরাধের শামিল। তাঁরা এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com