1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 10:22 pm

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোঃ আবদুল্লাহ
  • Update Time : Sunday, November 8, 2026
  • 6 Time View

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

কুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আশিস চন্দ্র সাহা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ কবির হোসেন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল বাসার ও মোঃ গোলাম রাব্বানী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোসাঃ মাহমুদা আক্তার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সানাউল্লাহ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সমবায়ী মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ মাহাবুবুল আলম টিপু, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জহিরুল হক জজু মেম্বারসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূলনীতিকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com