1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 7:34 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ

খ ম জায়েদ হোসেন
  • Update Time : Saturday, November 7, 2026
  • 6 Time View

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ভুবন বড়ধুলিয়া আব্দুল্লাহ শাহ (রহ.)-এর তিন দিনব্যাপী উরস মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য, জিকির, মিলাদ, কোরআন তেলাওয়াত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া উরস শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে শেষ হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত, অনুরক্ত, পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লির সমাগম ঘটে। আখেরি মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর সুযোগ্য পুত্র হযরত আব্দুল্লাহ শাহ (রহ.)-কে ভক্তরা ভালোবেসে ‘প্রেম জগতের শাহেনশাহ’ হিসেবে স্মরণ করেন। তাঁর আধ্যাত্মিক জীবন, মানবপ্রেম ও ইসলামের শিক্ষার প্রতি অনুরাগ থেকেই প্রতিবছর এখানে ভক্তদের সমাগম ঘটে।

উরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলা। বিভিন্ন দোকানপাট, আলোকসজ্জা ও মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল, মিলাদ, কোরআন তেলাওয়াত ও জিকির। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেমরা ইসলামের শিক্ষা, মানবতা, নামাজ, রোজা ও পরকাল বিষয়ে আলোচনা করেন।

এবারের উরসের অন্যতম আলোচিত বিষয় ছিল বাউল গান ও মাদকের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা। উরস শুরুর আগে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বাউল গান, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক নিষিদ্ধের ঘোষণা দেন। সেই অনুযায়ী তিন দিনই মাজার ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়।

ওসি শাহিদুল ইসলাম বলেন, “উরস একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এখানে মাদক ও অশ্লীল গান-বাজনার কোনো স্থান নেই। আমরা চাই, ভক্তরা শান্তিতে জিয়ারত ও দোয়া করুক। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগত ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, মাদক ও বাউল গানের আসর বন্ধ থাকায় এবার পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উরসে অংশ নেওয়া সম্ভব হয়েছে।

উরস কমিটির সভাপতি শাহ্ সুফি হযরত সৈয়দ শাহ্ মঈনুল হোসাইন রুহুল আমিন বলেন, “ভক্তদের জন্য খাবার পানি, বসার জায়গা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রশাসনের সহযোগিতায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

সংশ্লিষ্টদের সম্মিলিত সহযোগিতায় এবারের উরস শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিন দিনের আয়োজন শেষে ভক্তরা নিজ নিজ গন্তব্যে ফিরে গেলেও তাঁদের মধ্যে রয়ে গেছে স্মৃতি ও আগামী বছর আবারও উরসে অংশ নেওয়ার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com