1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 7:44 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ

মিসেস চামেলি আক্তার প্রিয়া
  • Update Time : Friday, November 6, 2026
  • 6 Time View

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া

যশোরে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই কোতোয়ালি মডেল থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আটক করে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার রহমান। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেরক:
মিসেস চামেলি আক্তার প্রিয়া
বেনাপোল, যশোর।
তারিখ: ০৬/১১/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com