1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 11:18 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি সিংড়ার তরুণ উদ্যোক্তা জাহিদের

মোঃ ইব্রাহিম আলী
  • Update Time : Friday, November 6, 2026
  • 37 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

কওমি মাদ্রাসায় পড়ালেখা করা তরুণ জাহিদ হাসান এখন সফল হাঁস খামারি ও উদ্যোক্তা। সাদা রঙের পেকিন হাঁস পালন এবং বাচ্চা উৎপাদনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন তিনি। মাত্র তিন বছরের ব্যবধানে গড়ে তুলেছেন হাঁসের খামার ও বাচ্চা উৎপাদনের হ্যাচারি। বর্তমানে সব খরচ বাদ দিয়ে তাঁর মাসিক আয় লাখ টাকারও বেশি। তাঁর এই সাফল্যে বদলে গেছে পরিবারের আর্থিক অবস্থাও।

জাহিদ হাসানের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার নুরপুর গ্রামে। সরেজমিনে তাঁর খামারে গিয়ে কথা হয় এই তরুণ উদ্যোক্তার সঙ্গে।

জাহিদ জানান, ২০১৪ সাল থেকে তিনি খাকি ক্যাম্পবেল জাতের হাঁস পালন শুরু করেন। তবে এ জাতের হাঁস পালন করে আশানুরূপ লাভ না হওয়ায় নতুন কিছু করার চিন্তা করেন। তিন বছর আগে ইউটিউবে সাদা রঙের পেকিন হাঁস পালনের ভিডিও দেখে এ জাতের হাঁস চাষে আগ্রহী হয়ে ওঠেন। এরপর পুকুর লিজ নিয়ে শুরু করেন পেকিন হাঁসের খামার। বর্তমানে তাঁর খামারে প্রায় ১ হাজার ৭০০টি হাঁস রয়েছে।

পেকিন হাঁস মূলত মাংস উৎপাদনের জন্য জনপ্রিয়। তবে এ জাতের স্ত্রী হাঁসও ডিম দেয়। জাহিদের ভাষ্য অনুযায়ী, একটি স্ত্রী হাঁস বছরে প্রায় ২০০টি ডিম দেয়। এসব ডিমের বাজারমূল্য সাধারণ হাঁসের ডিমের তুলনায় বেশি। প্রতিটি বাচ্চা ফোটানোর উপযোগী ডিম তিনি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করেন। পাশাপাশি ৪৫ থেকে ৬০ দিনে একটি পেকিন হাঁসের ওজন প্রায় ৩ কেজি এবং ৩ থেকে ৪ মাসে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

হাঁসের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে জাহিদ বলেন, ধান ও ফিডের পাশাপাশি চলনবিল থেকে শামুক সংগ্রহ করে হাঁসকে খাওয়ানো হয়। এতে হাঁসের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি খামারের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণেও সহায়তা হচ্ছে।

হাঁস পালনের পাশাপাশি জাহিদ নুরপুর বাজারে গড়ে তুলেছেন ‘চলনবিল হ্যাচারি’ নামে বাচ্চা উৎপাদনের প্রতিষ্ঠান। সেখানে পেকিন হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। প্রতিটি বাচ্চা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেন তিনি। তাঁর খামার ও হ্যাচারিতে বর্তমানে চারজন কর্মচারী কাজ করছেন। ফলে নিজের স্বাবলম্বিতার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন এই উদ্যোক্তা।

জাহিদ হাসান বলেন, ‘খামার ও হ্যাচারির সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে এক লাখ টাকার বেশি আয় হয়। এ ব্যবসার আয় দিয়ে পাকা বাড়ি করেছি, কিছু ধানি জমিও কিনেছি। বর্তমানে খামার ও হ্যাচারি মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। আমি এখন ভালো আছি। ভবিষ্যতে এ ব্যবসা আরও বড় করার ইচ্ছা রয়েছে।’

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের হাঁস পালনে আমরা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। হাঁস পালনের প্রয়োজনীয় কারিগরি সহায়তা, পরামর্শ ও ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়। সিংড়া উপজেলায় বেশ কয়েকটি পেকিন হাঁসের খামার রয়েছে। সঠিক নিয়মে পালন করতে পারলে এটি লাভজনক হতে পারে। এ ধরনের উদ্যোগ বাড়লে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও প্রাণিজ আমিষের উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।’

সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও নতুন জাতের হাঁস পালনের উদ্যোগ যে একজন তরুণের জীবনে অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে, তারই উদাহরণ সিংড়ার জাহিদ হাসান। তাঁর এই উদ্যোগ স্থানীয় তরুণদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হওয়ার নতুন সম্ভাবনাও দেখাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com