1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 7, 2026, 7:21 pm
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

উখিয়ায় ৯০ দিনে ৬০৪ আসামি গ্রেফতার, সাফল্যে ওসি আতিকুর রহমান

মোঃ হারুন অর রশিদ
  • Update Time : Sunday, November 1, 2026
  • 24 Time View

মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থানায় গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯০ দিনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬০৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়েছে।

অল্পসংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে ধারাবাহিক অভিযানে এমন সাফল্য অর্জন করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান।

উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৮৯ জন, গ্রেফতারি পরোয়ানায় ২৩৯ জন এবং মাদক মামলায় ৬১ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধারায় গ্রেফতার ও মোবাইল কোর্টের মাধ্যমে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৭ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়।

অভিযানে ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবা, ১১৮ দশমিক ৫ লিটার চোলাই মদ, ৩ কেজি গাঁজা, একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি ছোরা উদ্ধার করা হয়। পাশাপাশি ৫৪ বস্তা সার ও ২ হাজার পিস ইনজেকশন জব্দ করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গত ৯০ দিনে ২৬৩টি জিআর মামলা রুজু এবং ২৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, উখিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com