1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:32 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

সখিপুরে জমি খুঁড়তে গিয়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার

মিসেস মর্জিনা আক্তার জুসনা
  • Update Time : Friday, October 30, 2026
  • 19 Time View

বিশেষ প্রতিনিধি: মিসেস মর্জিনা আক্তার জুসনা

টাঙ্গাইলের সখিপুরে জমিতে মাটি খননের সময় ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা গ্রেনেডসদৃশ দুটি পুরোনো বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া দক্ষিণপাড়া এলাকার একটি জমি থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা লিয়াকত আলী (৬০) নিজের জমিতে মাটি কাটার কাজ করাচ্ছিলেন। এ সময় এক শ্রমিকের কোদালে শক্ত কোনো বস্তুর আঘাত লাগে। পরে মাটি সরিয়ে শ্রমিকেরা পুরোনো লোহার তৈরি দুটি বস্তু দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

খবর পেয়ে সখিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে। পরে সেগুলো পরিষ্কার করলে গায়ে ইংরেজিতে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দেখা যায়। এ সময় বস্তু দুটির সঙ্গে গুলিসদৃশ আরও দুটি বস্তু পাওয়া যায়।

পুলিশ উদ্ধার করা বস্তুগুলো থানায় নিয়ে নিরাপত্তা হেফাজতে রেখেছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “বস্তু দুটি উদ্ধারের পর থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়েছে। দলটি পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত পরিচয় ও অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

সতর্কতা: উদ্ধার করা বস্তুগুলো গ্রেনেড বা বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আগে সেগুলো স্পর্শ বা সরানোর চেষ্টা না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com