
মোল্লা জাহাঙ্গীর আলম: রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শনিবার ৪ জুলাই বিকালে “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা” উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। খেলাধুলাকে সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যুগোপযোগী পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩০ জনকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আরও ২০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি উপজেলা ও ইউনিয়নে খেলার উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগকে ১০টি ক্রীড়া অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, শুটিং রেঞ্জ, জিমনেশিয়ামসহ আন্তর্জাতিক মানের সব সুবিধা থাকবে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় পৃথক আধুনিক স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানান। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এই তিন উপজেলাকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সাবেক সচিব আবু হোসেন বাবু, বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাউসার আলী, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবীর সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।উদ্বোধনী খেলায় স্বাগতিক শ্রীফলতলা ইউনিয়ন ১-০ গোলে তেরখাদা মধুপুর ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি জুনায়েদ শরীফ।
Leave a Reply