
মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার ছোট বান্দা এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. রাসেল (৪৫) নামে এক দোকানদার আহত হয়েছেন। শনিবার ৪ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে ছোট বান্দা মেসার্স রাসেল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাসেল ছোট বান্দা ইসলামপাড়া প্রথম গলির বাসিন্দা। তিনি মৃত কাঞ্চনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল নিজ দোকানের সামনে অবস্থান কর ছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক ছিল। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্বজনরা দ্রুত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কনেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এলাকাবাসী জানান, দিনে-দুপুরে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। বাজারে পুলিশি টহল বাড়ানো প্রয়োজন।
Leave a Reply