1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 8, 2026, 12:36 am
Title :
দুই চোখে আলো নেই,তবুও মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবনসংগ্রাম মোখলেছুরের কেরানীহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার নাসিরনগরে আব্দুল্লাহ শাহ (রহ.)-এর উরস সম্পন্ন, মাদক ও বাউল গান নিষিদ্ধ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত-আহবায়ক মাও:মিজান,সদস্য সচিব:নুরুল কবির ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পালংখালীবাসীকে বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম রেজার শুভেচ্ছা ও ঐক্যের আহ্বান দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের ইন্তেকাল ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া সিরাজগঞ্জ অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৪ ডিসেম্বর – তফসিল ঘোষণা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিসেস চামেলি আক্তার প্রিয়া

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে ৩ জন কারাগারে

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Thursday, October 22, 2026
  • 64 Time View

নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে পাঠানো হলে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলার অপর অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন কালীগঞ্জের মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম, মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম এবং মৃত আনসুর আলীর ছেলে শফিকুল।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী মো. আহাদ শিশুটিকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে অন্য অভিযুক্তরাও বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে প্রধান অভিযুক্ত আহাদ গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে শিশুটিকে ওষুধ সেবন করান বলে অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর ভোরে একজন পল্লিচিকিৎসকের পরামর্শে শিশুটির গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আহাদ, শামীম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন। অপর অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ২২(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগগুলো তদন্তাধীন। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যাবে না। শিশুটির সুরক্ষা ও পরিচয় গোপন রাখার স্বার্থে পরিচয় প্রকাশ পেতে পারে—এমন তথ্য প্রকাশ থেকে বিরত থাকা জরুরি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com