1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 5:20 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Tuesday, September 22, 2026
  • 22 Time View

কাজী মোস্তফা রুমি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে কর্মসূচি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদল নেতা সামছুল আলম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com