1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 5:41 pm
Title :
কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ

টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Friday, September 11, 2026
  • 15 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলুর সফলভাবে অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাঁর জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সুদূর ভারতে নারায়ণা হাসপাতালে উপমহাদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে উক্ত অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়।

বিষয়টি তাঁর পারিবারের পক্ষ হতে নিশ্চিত করেছেন। অস্ত্রোপচার (সার্জারি) সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ হতে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা সার্বক্ষণিক নজর রাখছেন। তাঁর সুস্থতার জন্য টাঙ্গাইল-৬ আসনের সর্বস্তরের মানুষ দোয়া ও শুভকামনা অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com