1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 8, 2026, 6:45 am
Title :
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু হরিপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাফল্য দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)অভিযানে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় মদ আটক বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন গাজীপুর থেকে মতিঝিল মাত্র ৬০ মিনিটে! বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষক এর এমপিও বাতিলও আইনি ব্যবস্থা গ্রহনে মাউশি মহাপরিচালক বরাবর আবেদন ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ-২ মাদক কারবারি আটক গাইবান্ধায় ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্কৃত ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 8 Time View

মাহিদুল ইসলাম হিমেল,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: চোরাচালানবিরোধী অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com