1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 1, 2026, 3:55 pm
Title :
স্বাভাবিক ছন্দে শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম: গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার শুভেচ্ছা সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

তদন্ত শেষে চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস – অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 35 Time View

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জন হত্যাকাণ্ডের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ঘটনার অধিকতর তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে এ মামলার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
৩০ আগস্ট ২০২৬ রোববার দুপুরে রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর জেলা বিএনপি আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রউক চেয়ারম্যান সামসুজ্জামান সামু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন।
মন্ত্রী বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা অত্যন্ত রোমহর্ষক ও মর্মান্তিক। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। মাদকাসক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই ওই বাড়িতে গিয়ে গণপতি চক্রবর্তীকে বিরক্ত করতেন। তাদের বাধা দিতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের বয়ানের সঙ্গে সাংঘর্ষিক ফরেনসিক
রিপোর্ট, জবানবন্দিতে বলেছেন ভিন্ন কথা’
মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ মূল দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। বর্তমান বিএনপি সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ইতোমধ্যে কয়েকটি ঘটনায় সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। রামিসা হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং এর বিচারকাজও শেষ হয়েছে। হত্যাকাণ্ডের আগে-পরে ৯ পিস ইয়াবা সেবন করেন সিদ্ধার্থ ও মুগ্ধ
উল্লেখ্য, গত শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মাস্টার্স সম্পন্ন করা আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ইয়াবা সেবন দেখে ফেলায় ও বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য সদস্যদের শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় দুজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com