1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 1, 2026, 3:55 pm
Title :
স্বাভাবিক ছন্দে শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম: গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার শুভেচ্ছা সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

হরিপুর ও বালিয়াডাঙ্গীতে একই দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু-২

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 5 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি ঘটনায় একই দিনে পানিতে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী সাম। সে ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল সাম। একপর্যায়ে খেলতে খেলতে নোনার খালের কাছে গিয়ে পানিতে পড়ে যায় সে। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে সন্ধান শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে তার সন্ধান মেলে। দ্রুত উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে মারা যায় পাঁচ বছর বয়সী সাঈদ। সে ওই গ্রামের মো. আপেল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আশপাশে খেলছিল সাঈদ। পরিবারের সদস্যদের অজান্তে একপর্যায়ে সে পানির কাছে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

একই দিনে জেলার দুটি উপজেলায় দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। দুই গ্রামেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা বলছেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে বাড়ির আশপাশে খাল, পুকুর বা জলাশয় থাকলে শিশুদের একা বাইরে যেতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com