1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 1, 2026, 3:55 pm
Title :
স্বাভাবিক ছন্দে শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম: গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার শুভেচ্ছা সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 23 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা:কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষি কাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের অধীনে ন্যস্ত করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com