1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 1, 2026, 3:55 pm
Title :
স্বাভাবিক ছন্দে শুরু হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম: গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার শুভেচ্ছা সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার-৩

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 12 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: আমেরিকান ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ডেকে নিয়ে ডিবি পুলিশের পরিচয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া ও ডিবি লেখা একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোররাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমেরিকান ডলার দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ চক্র ওই ব্যক্তিকে মিলনপুর এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানার পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোররাতে মিলনপুর গ্রামের ১২৫ নম্বর মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেউলি পশ্চিমপাড়ার মৃত আসব আলীর ছেলে মো. নাসির মিয়া, শাহাবুবি এলাকার নজরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. হালিমা খাতুন।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া এবং ডিবি লেখা একটি জ্যাকেট জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চক্রটি সক্রিয় থাকতে পারে। তবে এ ঘটনায় চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com