1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 30, 2026, 11:05 am
Title :
রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মৌচাক ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে ফরহাদ হোসেনকে চান সমর্থকেরা ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার-৩ বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মাটিকোড়া মাদরাসার সাবেক ছাত্রদের নিয়ে ‘আন-নাইম ছাত্র কাফেলা’র যাত্রা শুরু, সভাপতি আশরাফুদ্দীন সম্পাদক খালিদ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে বিদায়ী অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর দুয়াজানীতে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় জেবা ফারিহা

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত – ১

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 3 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভূল্লী উপজেলার ভূল্লী-গড়েয়া সড়কে হায়দার মার্কেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মজিবর রহমান এর ছেলে জিহাদ ইসলাম (২০)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বিকেলে ভূল্লী-গড়েয়া সড়কের হায়দার মার্কেট এলাকায় একটি মোটরসাইকেল গড়েয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। 

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে এবং চাপা পড়া লাশ উদ্ধার করে। 
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com