1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 31, 2026, 2:10 pm
Title :
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রিয়ার শুভেচ্ছা নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী জনভোগান্তি চরমে নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার মাদারীপুরে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক সফল চেয়ারম্যান আব্দুর রহিমের শুভেচ্ছা বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তদন্ত শেষে চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস – অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খোকন ভুঁইয়ার আহ্বান

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 8 Time View

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বোয়ালখালীর শাকপুরায় চিন্ময় বড়ুয়া রিন্টুর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি রবি বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক লিটন বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণ মিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা, বৌদ্ধ যুবসমাজের ঐক্য ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং লোকসংস্কৃতির চর্চা ও সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com