1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 31, 2026, 2:06 pm
Title :
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রিয়ার শুভেচ্ছা নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী জনভোগান্তি চরমে নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার মাদারীপুরে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক সফল চেয়ারম্যান আব্দুর রহিমের শুভেচ্ছা বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তদন্ত শেষে চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস – অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খোকন ভুঁইয়ার আহ্বান

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 4 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ভান্ডারা গ্রামের জিল্লুর রহমানের ভাড়া বাসার বারান্দার চালের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত।

চাকরির সুবাদে স্বামী ও সন্তানদের নিয়ে সানজিদা ইসলাম দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com