
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: ভূলতা-গাউছিয়া- গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর মহোদয়ের নিকট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য ডি.ও লেটার প্রদান করায় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাবো পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি আরো বলেন এটি আমাদের রূপগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,যানজট নিরসন এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply