
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৪ আগস্ট’২০২৬ইং সোমবার দুপুর ১২ ঘটিকায় বামনডাঙ্গা ইউনিয়নের পরিষদ পাড়া এলাকায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক আলহাজ্ব আব্দুস ছোবহান, ওয়াপদা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন, আরডিআরএস এর প্রতিনিধি মোঃ ফরিদ হোসেন, যুব ফোরামের সদস্য বিকাশ, বামনডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী মিয়া সহ আরো অনেকে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার গ্যাব্ররিয়াল শিকদার, প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর হান্নান আলী ও আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে। সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply