1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 25, 2026, 1:37 am
Title :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মুন্নার নেতৃত্বে ৫০ হাজার ই’য়া’বা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সালথায় ২০ লিটার মদসহ আটক ১ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথায় ২০ লিটার মদসহ আটক ১

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 26 Time View

ওবায়দুর রহমান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবুল শেখ সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত নামের আরও এক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের জন্য সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খানের দিক নির্দেশনায় এবং এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে সালথা থানার পুলিশের একটি বিশেষ টিম উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ জানতে পারে, ওই এলাকার মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। পরে পুলিশের দলটি সুজাতের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়। এ সময় বোতল ও কন্টেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতলে মদ এবং ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার ও ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com