1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 26, 2026, 2:58 am
Title :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মুন্নার নেতৃত্বে ৫০ হাজার ই’য়া’বা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সালথায় ২০ লিটার মদসহ আটক ১ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 1 Time View

এম.এ.শুকুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ মাসুক মিয়া (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম এবং দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুক মিয়া ওই গ্রামের মৃত গোলফর আলীর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় মুরাদপুর গ্রামে মাসুক মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com