1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 25, 2026, 12:56 am
Title :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মুন্নার নেতৃত্বে ৫০ হাজার ই’য়া’বা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সালথায় ২০ লিটার মদসহ আটক ১ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 13 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৩ আগস্ট  দুপুরে  নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসা মাঠে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের সভাপতি মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সভাপতিত্বে ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় আমীর  ও  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর  শাহসুফী মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। তিনি তার বক্তব্যে বলেন আমরা কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করি না; কিন্ত ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ব্যক্তির হাতে অর্পণ করা হয়েছে, যার ধর্মীয় মতাদর্শ নিয়ে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের উদ্বেগ ও মতপার্থক্য রয়েছে।তাই তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান এবং সরকারের প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইন।
উদ্বোধক ছিলেন মুফতি সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পীরজাদা সৈয়দ  বাহাউদ্দিন খোকন,বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতী নাজিমুদ্দিন মাছুমী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মাছুমী, চারাভাঙা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রাজিব হাসান,জেঠাগ্রাম দরবার শরীফের পীরজাদা  মাওলানা  সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল আকামে মোল্লা ফয়সল,দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার  অধ‍্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা  আবুবকর ভূইয়া,সৈয়দ সাইফুউদ্দিন আহমেদ শিবলী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  আক্তারুজ্জামান।
এসময় বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম, যুব খাদিমুল ইসলাম ও ছাত্র মহলের সদস্যগণসহ দরবার শরীফের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দরবার শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়  । পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের  কেন্দ্রীয় আমীর  ও  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর  শাহসুফী মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com