1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 25, 2026, 12:54 am
Title :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মুন্নার নেতৃত্বে ৫০ হাজার ই’য়া’বা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সালথায় ২০ লিটার মদসহ আটক ১ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 6 Time View

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারটিকে পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটির আনুমানিক এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিবারটির দুর্দশা কাটিয়ে উঠতে এবং পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com