1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 11:37 pm

২১ পারা হিফজ শেষ করেও জটিল রোগে থমকে গেছে ১৬ বছরের সাজ্জাদের হাফেজ হওয়ার স্বপ্ন

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 66 Time View

চামেলী আক্তার প্রিয়া,নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৬ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারার মধ্যে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে কিশোর সাজ্জাদ। আর মাত্র ৯ পারা বাকি থাকতেই জটিল অসুস্থতায় থেমে গেছে তার হাফেজ হওয়ার স্বপ্ন। বর্তমানে গুরুতর শারীরিক সমস্যায় চিকিৎসাধীন সাজ্জাদ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছে না বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সাজ্জাদের পেটে তীব্র ব্যথা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। পরে তার অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পরও অন্ত্রে জটিলতা ও ক্ষত রয়েছে বলে পরিবার জানিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

সাজ্জাদের পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত অসচ্ছল। তার বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। বৃদ্ধা দাদী ভিক্ষা করে সংসারে সহযোগিতা করেন। আর মা অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে পরিবারের খরচ চালান। সীমাহীন অভাবের মধ্যেও বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলেকে পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ হাফেজ হিসেবে গড়ে তোলা।

অসুস্থতার কারণে বর্তমানে সাজ্জার নিয়মিত কুরআন হিফজ ও মাদ্রাসার পড়াশোনা বন্ধ রয়েছে। বিছানায় শুয়ে সে আবারও মাদ্রাসায় ফিরে গিয়ে বাকি ৯ পারা হিফজ শেষ করে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ার ইচ্ছা প্রকাশ করছে।

সাজ্জাদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাঁচান আমার ছেলেটারে, আমি ওকে হাফেজ বানাইতে চাই।” মায়ের এই আকুতি যেন অসহায় একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

পরিবারের পক্ষ থেকে সাজ্জাদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা পেলে সাজ্জাদ আবার সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরতে পারবে এবং তার অসম্পূর্ণ হিফজ সম্পন্ন করার স্বপ্ন পূরণ করতে পারবে—এমনটাই প্রত্যাশা পরিবারের।

মানবিকতার জায়গা থেকে সাজ্জাদের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

আল্লাহ যেন কিশোর সাজ্জাদকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করেন—আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com