1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 19, 2026, 1:53 pm
Title :
নাগরপুর নঙ্গিনাবাড়িতে গণসংযোগ ও উঠান বৈঠক করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ প্রেসক্লাব যশোরের আজীবন সদস্য হাবিবুরের মার্কেট জবর দখল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নীলফামারীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক বনায়ন কর্মসূচি–২০২৬ এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ অব্যাহত রাখার দাবি বাকবিশিসের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিবাদ কসবায় থানায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি সহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ২৯ বিজিবি কর্তৃক প্রশিক্ষণ শেষে সীমান্তবর্তী ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের বিক্ষোভ

বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 22 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট ২০২৬, রাত ০৯ ৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৯/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়ানী বাজার নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য ১,১৯,৮০০/- (এক লক্ষ ঊনিশ হাজার আটশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com