1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 9:49 am
Title :
ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার ২ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

চলন্ত পিকআপ থেকে পড়ে চালকের সহকারী গুরুতর আহত

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 43 Time View

মোঃ আকাব্বর হোসাইন রবীন, নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় চলন্ত পিকআপ থেকে পড়ে গিয়ে জগৎ মিয়া (২৭) নামে এক চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, নকলা উপজেলার গোরদোয়া বাজারের পাশ দিয়ে পিকআপটি চলাচলের সময় হঠাৎ করে চালকের সহকারী জগৎ মিয়া চলন্ত গাড়ি থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরবর্তীতে গতকাল শনিবার দুপুরের দিকে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় জগৎ মিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহত জগৎ মিয়ার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com