1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 10, 2026, 3:24 am

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Thursday, July 16, 2026
  • 52 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ (সরফু) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং বয়সভিত্তিক বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

এক শুভেচ্ছা বার্তায় জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- সরফরাজ আহমেদ (সরফু)-এর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক অধ্যায়।

তাঁর দক্ষতা, সততা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

পাশাপাশি সরফরাজ আহমেদের এই অর্জন জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।আমি তার সর্বাত্মক সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com