1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 10, 2026, 11:43 am
Title :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হরিপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে এক জনের কারাদণ্ড পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)অভিযানে রানীশংকৈল ও হরিপুর সীমান্তে ইয়াবা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 2 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে সার বিক্রয়ে অনিয়মের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

পরে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com