
সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি ও সদর মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় মাদারীপুর জেলা পুলিশ।
পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় কামাল সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তুহিন সরদার (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিসিক বাঁশহাটা খেয়াঘাট সংলগ্ন সজল টেলিকমের সামনে অভিযান চালিয়ে আলী শেখ (৫২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply