1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 10:16 pm
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Saturday, September 5, 2026
  • 55 Time View

কাজী মোস্তফা রুমি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম মানিকের নিজ বাসভবনে বাদ এশা এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তারাবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে সহবতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহবতপুর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাঙ্গালিয়া পূর্বপাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

এছাড়া উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা আবুল কাসেম মানিকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com