1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 7:35 pm
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ আটক-১

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 14 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬, বিকাল ০৪ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৪০ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড আটক করা হয়ঃ

স্বপন চন্দ্র রায় (২৯), পিতা-নরেন্দ্র নাথ রায়, গ্রাম-মাটিয়ানি, পোস্ট-রনসিয়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

উল্লেখ্য, জনাব এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পীরগঞ্জ, ঠাকুরগাঁও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া আটককৃত মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২,১৮,৪০০/- (দুই লক্ষ আঠারো হাজার চারশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com