
নিজস্ব প্রতিবেদক: গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, THE DAILY STATE ও দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলো) স্যার আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে সাংবাদিকতা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন বিনয়ী, সৎ, সদালাপী ও মানবিক মানুষ হিসেবে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে একজন গুণী শিক্ষাবিদ, নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং সত্যিকারের সহযোদ্ধাকে হারালাম।
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা। মহান আল্লাহ তায়ালা তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে
প্রকাশক ও সম্পাদক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
উপ-সম্পাদক: দেওয়ান কামরুজ্জামান কাজল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী মোস্তফা রুমি
নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া
বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা
বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া
সহ-সম্পাদক: বাবলু বড়ুয়া
সহ-সম্পাদক: মোঃ আলমগীর হোসাইন মোল্লা
মফস্বল সম্পাদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
সহ-সম্পাদক: মোঃ আকাব্বর হোসাইন রবীন
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply