1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 23, 2026, 10:55 pm
Title :
জামাল উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম দাপ্তরিক দিন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলো)-এর ইন্তেকালে গভীর শোক দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, কমিশনের সংবাদ সম্মেলন খোলাডাঙ্গা ওয়ার্ড বিএনপি নেতা বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে প্রতিবেদন নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত রায়পাড়ায় আবারো রমরমা মাদকের কারবার আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মোটরসাইকেল, মোবাইল ফোন,ইয়াবাসহ আটক-৫

জামাল উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 21 Time View

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: সিলেট ও চট্টগ্রামের ঐতিহ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বীর চট্টলার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও মানবিক ব্যক্তিত্ব জনাব মো. জামাল উদ্দিন আহমেদ-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী ২৪ আগস্ট ২০২৬, সোমবার, যুক্তরাজ্যের নরউইচে Tamarind Restaurants, Woodbastwick Road, Blofield, Norwich, NR13 4AB-এ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রবাসে দুই অঞ্চলের ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে।
দাওয়াতক্রমে—
সোহেল ইসলাম
প্রেসিডেন্ট
গয়াছ মিয়া (গিয়াস)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
মো. মাসুদুর রহমান
সেক্রেটারি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com