1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 1:31 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

নাগরপুর কাশাদহে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোল

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 41 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ মধ্যপাড়া, ক্লাবপাড়া ও উত্তর পাড়ায় ধারাবাহিক গণসংযোগ ও স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এসময় তিনি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত গণসংযোগ ও মতবিনিময়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। কাশাদহ এলাকায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সাড়া নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com