1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 2:32 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 39 Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের বাসিন্দা কৃষক মো. নিজামুদ্দিন খান মিশ্র মৎস্য ও ফসল চাষের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখছেন। তিনি মৃত তেজারত আলী খানের ছেলে।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজামুদ্দিন খান জানান, পৈতৃক সূত্রে পাওয়া বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বিলে তাঁর শতাধিক শতাংশ কৃষিজমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে পরিকল্পিতভাবে পাট ও ধানের চাষ করে আসছেন। এবার তিনি একই জমিতে সমন্বিতভাবে মাছ চাষ শুরু করেছেন।
তিনি জানান, পাট কাটার কয়েক দিন আগে জমিতে আমন ধানের বীজ ছিটিয়ে দেন। পরে পাট কাটার পর ধান ধীরে ধীরে বেড়ে ওঠে। বর্ষা মৌসুম শুরু হলে জমিতে রুই, কাতলা, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। ধান পরিপক্ব হওয়ার আগেই মাছ বিক্রির উপযোগী হয়ে ওঠে, ফলে একই জমি থেকে একাধিক উৎস থেকে আয় করা সম্ভব হয়।
এছাড়া জমির আইলে কলাগাছ এবং বিভিন্ন ধরনের মৌসুমি সবজির আবাদও করেছেন। এতে একই জমি থেকে ধান, পাট, মাছ, কলা ও সবজি উৎপাদন করে তিনি অতিরিক্ত আয় করছেন।
কৃষক নিজামুদ্দিন খান বলেন, “মিশ্র চাষের কারণে আমার পরিবারের সারা বছরের চাল, মাছ ও সবজির চাহিদা পূরণ হবে। সংসারের খরচ মিটিয়ে প্রতিবছর লক্ষাধিক টাকা সঞ্চয় করতে পারব।”
স্থানীয় কৃষকদের মতে, একই জমিতে একাধিক ফসল ও মাছের সমন্বিত উৎপাদন কৃষি ব্যয় কমানোর পাশাপাশি লাভ বৃদ্ধি করছে। নিজামুদ্দিন খানের এ উদ্যোগ এলাকায় অন্যান্য কৃষকদেরও মিশ্র চাষে আগ্রহী করে তুলবে বলে তারা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com