1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 12:46 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

নাগরপুরে স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র হতে খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 28 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্র হতে খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ৩ আগষ্ট ২০২৬ সকালে নাগরপুর রাজিয়া শপিং কমপ্লেক্স এর নিচতলায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ রবিউল আওয়াল লাভলু।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধরণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান রানা, বেকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি মোঃ মাহবুব হোসেন (মাস্টার) প্রমুখ।

এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি কেজি চাল ১৫ টাকা দরে কার্ডধারী হতদরিদ্রের মাঝে বিক্রয় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com